বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের এক সরকারি সফরে বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন। রবিবার তিনি মালয়েশিয়া পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের এই গুরুত্বপূর্ণ সফরের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
সফরের
দ্বিতীয় দিন আজ সোমবার
সেনাপ্রধান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের
প্রতিনিধি হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস
এশিয়া (ডিএসএ)’ এবং ‘ন্যাশনাল সিকিউরিটি
এশিয়া (এনএটিএসইসি এশিয়া) ২০২৬’ প্রদর্শনী পরিদর্শন করেন।
এশিয়ার
বৃহত্তম এই প্রদর্শনীতে বিশ্বের
আধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থা,
ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং সর্বাধুনিক নিরাপত্তা
সরঞ্জামাদি প্রদর্শন করা হচ্ছে। সেনাপ্রধান
প্রদর্শনী ঘুরে দেখেন এবং
আধুনিক সমরাস্ত্রের প্রযুক্তিগত উৎকর্ষতা পর্যবেক্ষণ করেন।
আইএসপিআর
জানিয়েছে, সফরের তৃতীয় দিন আগামীকাল মঙ্গলবার
সেনাপ্রধান ৮ম পুত্রাজায়া ফোরামে
অংশগ্রহণ করবেন। এই ফোরামে আসিয়ান
অঞ্চলের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায়
আধুনিক প্রযুক্তির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনার
কথা রয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল
নিয়েও বিশ্বনেতা ও সামরিক প্রতিনিধিদের
সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফরকালীন
সময়ে মালয়েশিয়ার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের
সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে দুই
দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার
বিভিন্ন দিক নিয়ে আলোচনা
হবে। সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে
দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা
সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে
বাংলাদেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে
বলে আশা করা হচ্ছে।
আগামী কয়েকদিন সফর শেষে তার
দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন