সংবাদ

পতাকা ঢেকে প্রোটোকল ছাড়াই এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম

পতাকা ঢেকে প্রোটোকল ছাড়াই এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী
মানিকগঞ্জের সিংগাইরে জয়মণ্ডপ উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেই ‘পুরোনো রূপে’ ঝটিকা সফর করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার জয়মণ্ডপ উচ্চবিদ্যালয় ও সাহরাইল উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় তার আগমনের বিষয়টি আগে থেকে টের পাননি কেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেকটা গোপনেই কেন্দ্রে প্রবেশ করে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

সফরকালে জয়মণ্ডপ উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের কাজে অবহেলা ও শিথিলতা দেখে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ সময় ওই দুই পরিদর্শককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি মন্ত্রী।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষে এবং দুই হাজার সালের শুরুর দিকে পরীক্ষা কেন্দ্রে নকল বিরোধী ঝটিকা অভিযানের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এহছানুল হক মিলন। মানিকগঞ্জের এই সফর সেই পুরোনো স্মৃতিই মনে করিয়ে দিল স্থানীয়দের।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পতাকা ঢেকে প্রোটোকল ছাড়াই এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেই ‘পুরোনো রূপে’ ঝটিকা সফর করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার জয়মণ্ডপ উচ্চবিদ্যালয় ও সাহরাইল উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় তার আগমনের বিষয়টি আগে থেকে টের পাননি কেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেকটা গোপনেই কেন্দ্রে প্রবেশ করে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

সফরকালে জয়মণ্ডপ উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের কাজে অবহেলা ও শিথিলতা দেখে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ সময় ওই দুই পরিদর্শককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি মন্ত্রী।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষে এবং দুই হাজার সালের শুরুর দিকে পরীক্ষা কেন্দ্রে নকল বিরোধী ঝটিকা অভিযানের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এহছানুল হক মিলন। মানিকগঞ্জের এই সফর সেই পুরোনো স্মৃতিই মনে করিয়ে দিল স্থানীয়দের।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত