সংবাদ

মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পরীক্ষার হলে এমপির ‘ফেসবুক লাইভ’

জাহিদুর রহমান, কুমিল্লা
জাহিদুর রহমান, কুমিল্লা
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পরীক্ষার হলে এমপির ‘ফেসবুক লাইভ’
শিক্ষামন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার হোমনায় এসএসসি পরীক্ষার হলের ভেতর থেকে ফেসবুক লাইভ করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে কক্ষের ভেতর থেকে ‘ফেসবুক লাইভ’ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুমিল্লার হোমনা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ নামের ফেসবুক পেজ থেকে করা ওই লাইভে দেখা যায়, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বিদ্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। এরপর তিনি একটি কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। সেখান থেকে বেরিয়ে তিনি অন্য একটি কক্ষে প্রবেশ করেন এবং সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর কাছে গিয়ে জানতে চান, ‘পরীক্ষা সহজ হয়েছে কি না?’

লাইভে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তাজুল ইসলাম সংসদ সদস্যের কাছে এসে পরিচয় দিতে চাইলে তাকে নিজের কাজে ফিরে যাওয়ার জন্য হাতের ইশারায় সরিয়ে দেন সংসদ সদস্য। এভাবে প্রায় ৮ মিনিট ৫৭ সেকেন্ড ধরে লাইভে যুক্ত থেকে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি।

এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার সচেতন মহল। সচেতন নাগরিক কমিটির (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি মো. শাহ আলমগীর খান সংবাদকে বলেন, ‘জনপ্রতিনিধি পরীক্ষার হলে প্রবেশ করলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ে। সে কারণেই হয়তো মন্ত্রী মহোদয় নিষেধাজ্ঞা দিয়েছেন। একজন সংসদ সদস্য হয়ে মন্ত্রীর নির্দেশ অমান্য করা অপ্রত্যাশিত। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।’

জানতে চাইলে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তাজুল ইসলাম বলেন, ‘এমপি স্যার এসেছেন শুনে আমি দেখা করতে যাই। পরে প্রশ্নপত্রের কাজ থাকায় আমি চলে আসি। ফেসবুক লাইভের বিষয়টি আমার জানা নেই।’

সংসদ সদস্যের সঙ্গে থাকা ব্যক্তিরা ভিডিও করছিলেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তিনি খেয়াল করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, ‘মন্ত্রী মহোদয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোনো জনপ্রতিনিধি কাউকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন না। সেখানে ফেসবুক লাইভ তো গুরুতর বিধিভঙ্গ। সংসদ সদস্য যদি এটি করে থাকেন, তবে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পরীক্ষার হলে এমপির ‘ফেসবুক লাইভ’

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত