সংবাদ

ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

জানা যায়, ড্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার পথে একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পেছন থেকে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।

এই সংঘর্ষের মধ্যে একটি গাড়ি দুই ট্রাকের মাঝে আটকে পড়ে। পরে ধারাবাহিক ঘটনায় আরও একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। 

এদিকে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়।

ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাকের নিবন্ধন নম্বর বিহারের, অন্যটি মধ্যপ্রদেশের। এ ছাড়া জড়িত গাড়িগুলোর মধ্যে একটি সোনভদ্র জেলা এবং আরেকটি মির্জাপুর জেলার বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

জানা যায়, ড্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার পথে একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পেছন থেকে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।

এই সংঘর্ষের মধ্যে একটি গাড়ি দুই ট্রাকের মাঝে আটকে পড়ে। পরে ধারাবাহিক ঘটনায় আরও একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। 

এদিকে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়।

ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাকের নিবন্ধন নম্বর বিহারের, অন্যটি মধ্যপ্রদেশের। এ ছাড়া জড়িত গাড়িগুলোর মধ্যে একটি সোনভদ্র জেলা এবং আরেকটি মির্জাপুর জেলার বলে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত