সংবাদ

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা 'মঞ্চ ২৪' এর

ঢাবি প্রতিনিধি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা 'মঞ্চ ২৪' এর
ছ‌বি: ওয়াসেক মানসুব জিমান

বিদ্যুৎ সংকট নিরসনে জরুরি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন মঞ্চ ২৪।

শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের চলমান তেল সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকীর লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান তেল সংকট দেশের জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট এবং শিল্প উৎপাদনে স্থবিরতা দেখা দিয়েছে। তিনি এই সংকটকে কেবল অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক ব্যর্থতার ফল বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সরকারের সমালোচকদের বিরুদ্ধে নিপীড়ন, গ্রেফতার ও সহিংসতার অভিযোগ তুলে নাহিদ নামে এক অ্যাক্টিভিস্টের গ্রেফতারের নিন্দা জানানো হয় এবং তার অবিলম্বে মুক্তির দাবি করা হয়।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাক স্বাধীনতা মৌলিক অধিকার, এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা জরুরি।

এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক সহিংস ঘটনাগুলোর নিন্দা জানানো হয়। বিশেষ করে এবি জুবায়েরের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

একইসাথে চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং দেশে সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটি আরও অভিযোগ করে, কিছু রাজনৈতিক মহল নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠনকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

ফাহিম ফারুকি বলেন, "সরকার পতনের আহ্বান সমর্থন করি না; বরং সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে।" সংগঠনটি সরকার ও বিরোধী দলকে জনগণের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানায়।

তিনি বলেন, "অতীতে ইরানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকলেও সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানের কারণে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব জ্বালানি নিরাপত্তায় পড়েছে।"

সংগঠনটি সরকারের কাছে কয়েকটি দাবি উপস্থাপন করে, যার মধ্যে রয়েছে, তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা, অবৈধ সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, এবং বিদ্যুৎ সংকট নিরসনে জরুরি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।

একই সঙ্গে সরকারের সকল পদক্ষেপে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক ইসারাত অপিলা, কেন্দ্রীয় সংগঠক আসিফ আদনান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ওমর ফারুক, ঢাকা উত্তরের সেক্রেটারি তাফহিমুর রহমানসহ মঞ্চ ২৪-এর নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা 'মঞ্চ ২৪' এর

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত