ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। লাশের সঙ্গে মেলেনি কোনো শনাক্তকরণের কাগজপত্র বা মোবাইল ফোন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকার পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আখাউড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, ‘লাশে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, এটি চার-পাঁচ দিন আগের লাশ। আমরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি।’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ‘উদ্ধার হওয়া মরদেহটি এক নারীর। তার বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে- তা জানার চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানতে আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অপরিচিত কাউকে দেখতে পাননি। নারীটি কীভাবে পুকুরে এলেন- এ নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। এই ঘটনাকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ও আশপাশের আলামত দেখে বিস্তারিত জানা যাবে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন