সংবাদ

সাটুরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

সাটুরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গোপালপুর গ্রামের মো. রাজিব হোসেন (২৩) ও সুলতানা বেগম (৩২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল গতকাল রাত ১০টার দিকে গোপালপুর এলাকায় অভিযান চালায়। একটি বাড়ির উঠান থেকে রাজিব ও সুলতানাকে আটক করা হয়। এ সময় রাজিবের কাছ থেকে ৩০ পিস এবং সুলতানার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হোসেনের বিরুদ্ধে আগে থেকে দুটি এবং সুলতানা বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাটুরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গোপালপুর গ্রামের মো. রাজিব হোসেন (২৩) ও সুলতানা বেগম (৩২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল গতকাল রাত ১০টার দিকে গোপালপুর এলাকায় অভিযান চালায়। একটি বাড়ির উঠান থেকে রাজিব ও সুলতানাকে আটক করা হয়। এ সময় রাজিবের কাছ থেকে ৩০ পিস এবং সুলতানার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হোসেনের বিরুদ্ধে আগে থেকে দুটি এবং সুলতানা বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত