সংবাদ

গরমে ঘর থেকে বের হওয়াই কাল হলো ইমরানের

জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ
জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

গরমে ঘর থেকে বের হওয়াই কাল হলো ইমরানের
সাপের কামড়ে নিহত যুবক ইমরান হোসেন।

ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ত্রিলোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে এলাকায় বিদ্যুৎ ছিল না। অসহ্য গরমে ঘর থেকে বাইরে বের হয়েছিলেন ইমরান। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। ইমরানের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ইমরানের পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ছিল না। ফলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মামা খলিলুর রহমান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় গরমে অস্থির হয়ে ইমরান বাইরে বের হয়েছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। দ্রুত হাসপাতালে নিলেও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তাকে বাঁচানো গেল না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গরমে ঘর থেকে বের হওয়াই কাল হলো ইমরানের

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ত্রিলোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে এলাকায় বিদ্যুৎ ছিল না। অসহ্য গরমে ঘর থেকে বাইরে বের হয়েছিলেন ইমরান। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। ইমরানের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ইমরানের পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ছিল না। ফলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মামা খলিলুর রহমান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় গরমে অস্থির হয়ে ইমরান বাইরে বের হয়েছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। দ্রুত হাসপাতালে নিলেও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তাকে বাঁচানো গেল না।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত