সংবাদ

চুনারুঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

চুনারুঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং ঘরবাড়ির টিনের চাল ও বেড়া উড়ে গেছে। এ ছাড়া বৃষ্টির কারণে পৌর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় কৃষি অফিস ও কৃষকদের সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অধিকাংশ জমিতে ধান এখন কাঁচা ও আধাপাকা অবস্থায় রয়েছে। গত রবিবার মধ্যরাত থেকে শুরু করে বুধবার (২৯ এপ্রিল) ভোররাত পর্যন্ত চলা তীব্র ঝড় ও বৃষ্টিতে ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক। বোরো ধান ছাড়াও শাকসবজি, আখ, পেঁপে, কলা এবং আম ও কাঁঠালের বাগানের বড় ক্ষতি হয়েছে।

পৌরসভার বড়াইল গ্রামের কৃষক ধীরেন্দ্র সরকার বলেন, ‘পুরো খেতের ধান মাটিতে পড়ে গেছে। দ্রুত পানি না সরলে সব ধান পচে যাবে।’ আরেক কৃষক সুভাষ শীল বলেন, হঠাৎ আসা এই দুর্যোগে সব শেষ হয়ে গেল। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠব, তা বুঝতে পারছি না।

ঝড়ের কারণে গত রবিবার থেকে চুনারুঘাটের বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সড়কে গাছ পড়ে থাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। এদিকে পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে অনেক এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। জনদুর্ভোগ কমাতে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত