সংবাদ

ফুটবল উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ) ও সাতক্ষীরা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

ফুটবল উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা
মহাদেবপুরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন ইউএনও। ছবি : সংবাদ

সাতক্ষীরা ও নওগাঁর মহাদেবপুরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সাতক্ষীরায় বুধবার (২৯ এপ্রিল) তিন দিনব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে, মহাদেবপুরে গত সোমবার সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে এই আয়োজন।

সাতক্ষীরায় শুরু
সাতক্ষীরা স্টেডিয়ামে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। 
জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিচ্ছে। বালক ও বালিকা—দুই বিভাগেই আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা, শ্যামনগর ও সদর উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয় মাঠে লড়ছে। আগামী ১ মে ফাইনাল ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই টুর্নামেন্ট শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

মহাদেবপুরে চ্যাম্পিয়ন জোয়ানপুর ও শালগ্রাম
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের হাইস্কুল মাঠে গত সোমবার টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে জোয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বালক বিভাগের ফাইনালে জোয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে গাহলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে, বালিকা বিভাগে শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকে ৩-২ গোলে গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জেতে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফুটবল উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত