দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের
অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য প্রদান করেন।
উপদেষ্টা ডা. জাহেদ বলেন, "দেশে ডিজেলের পর্যাপ্ত মজুত
রয়েছে। পাম্পগুলোতে এখন আর দীর্ঘ লাইন নেই এবং যেটুকু অস্থিরতা ছিল তা দ্রুতই কেটে
যাবে।" এসময় তিনি গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচারের বিষয়ে সতর্কবার্তা দেন।
তিনি বলেন, সরকার গঠনমূলক ও যৌক্তিক সমালোচনা স্বাগত জানায়, কিন্তু জনমনে বিভ্রান্তি
ছড়ায় এমন অপতথ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
"বাংলাদেশে জঙ্গিদের অস্তিত্ব আছে এবং তা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে পরিস্থিতি
এমন নয় যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে।" তিনি আরও মন্তব্য করেন যে, বিগত আওয়ামী
লীগ সরকারের আমলে জঙ্গিবাদ নিয়ে যেমন অতিরঞ্জিত প্রচার করা হয়েছে, তেমনি অন্তর্বর্তী
সরকারের সময় দেশে কোনো জঙ্গি নেই বলে যে দাবি করা হয়েছিল তার কোনোটিই সঠিক নয়।
সীমান্ত পরিস্থিতি নিয়ে ইতিবাচক তথ্য দিয়ে তথ্য উপদেষ্টা
জানান, প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার ফলে সীমান্ত হত্যা বর্তমানে ৭৫ শতাংশ
কমেছে। সরকারের লক্ষ্য এই সংখ্যাকে শূন্যে নামিয়ে আনা এবং এ লক্ষ্যে কাজ চলছে।
সচিবালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে দেশের চলমান অর্থনৈতিক ও নিরাপত্তা
পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন