সংবাদ

এবার বাড়ল ভোজ্যতেলের দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

এবার বাড়ল ভোজ্যতেলের দাম
সয়াবিল তেলের দাম প্রতি লিটারে বাড়ল ৪ টাকা।

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার।  বুধবার (২৯ এপ্রিল) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে।

বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ১৯৫ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭৫ টাকা। আগে ছিল ৯৫৫ টাকা।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হয়েছে ১৭৯ টাকায়। যা আগে ছিল ১৭৫ টাকা। পাম তেলের দাম অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে।

সরকার ভোজ্যতেলের যে দাম নির্ধারণ বিষয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, দাম আরও বাড়ালে ভালো হতো। রোজার সময় থেকেই মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১১৫ টাকায়। কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামেও বাড়ে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার—সবখানে বাড়তি চাপ পড়ে। ভোজ্যতেলের দাম বাড়ল আরও এক ধাপ। আগেই বাড়ানো হয়েছিল বাসভাড়া এবং বিভিন্ন নিত্যপণ্যের দাম।

ভোজ্যতেল নিত্যপণ্যের একটি। সংসার চালাতে প্রতিটি রান্নাঘরেই এই তেলের প্রয়োজন। নতুন দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন ভোক্তা অধিকার সংগঠনগুলো।

তবে বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে। ভোজ্যতেলের দামের এই সমন্বয়ের ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বাজারে এখনও যেন কেউ অতিরিক্ত দাম আদায় না করেন, সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

এবার বাড়ল ভোজ্যতেলের দাম

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত