সংবাদ

সুপ্রীম কোর্ট বার নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়ন বাতিল

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়ন বাতিল

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রায় ২০জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আওয়ামী সমর্থিত আইনজীবী।

এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণহারে মনোনয়নপত্র বাতিলের মাধ‍্যমে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন, আইনজীবী মনসুরুল হক চৌধুরী, আইনজীবী  রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। শতাধিক আইনজীবী এই বিক্ষোভ মিছিল অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারি ও প্রহসনমূলক।

যদিও এ বিষয়ে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সমর্থক আইনজীবীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সরকারের জারি করা ২০২৫ সালের গেজেট এবং ২০২৬ সালের সংশ্লিষ্ট আইনি বিধান অনুযায়ী তারা নির্বাচনে অযোগ্য।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ দিনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, বিএনপি সমর্থিত ১৪ জন, জামায়াত সমর্থিত ১২ জন এবং এনসিপি সমর্থিতদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত