ছোট পর্দায় পারিবারিক গল্পের চাহিদা বাড়ছে দিন দিন। সেই ধারাবাহিকতায় নতুন একক নাটক যে বাঁধন যায় না ছেঁড়া নিয়ে হাজির হয়েছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল জুটি। তাদের সুখের সংসারকে কেন্দ্র করে তৈরি এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত এবং আশরাফুল আলম সোহাগ।
চলচ্চিত্রে ন’ডরাই
দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুনেরাহ এখন নাটকে নিয়মিত কাজ করছেন। এর আগে এটা
আমাদেরই গল্প-এ ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে আলোচনায় আসেন তিনি। সেই ধারাবাহিকেই
ইরফান সাজ্জাদের সঙ্গে তার রসায়ন প্রশংসিত হয়, যা এবার নতুন নাটকেও দেখা যাবে। নাটকের
গল্পে দেখা যায়, সুখী দম্পতি ইরফান ও সুনেরাহর সংসারে হঠাৎ করেই বোঝা হয়ে দাঁড়ান ইরফানের
বাবা, চরিত্রে আবুল হায়াত।
শুরুতে বিষয়টি স্বাভাবিক
থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সংসারে শুরু হয় টানাপোড়েন—একদিকে
স্ত্রী, অন্যদিকে বাবা—দু’পক্ষের মধ্যে আটকে পড়েন ইরফান। এই দ্বন্দ্বই গল্পকে এগিয়ে
নিয়ে যায় আবেগঘন মোড়ে। নাটকটি প্রসঙ্গে সুনেরাহ বলেন, “পারিবারিক টানাপোড়েনের গল্প
নিয়ে কাজটি করা হয়েছে। অভিনয় করতে ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।” অন্যদিকে
ইরফান সাজ্জাদ বলেন, “এখন দর্শকরা পারিবারিক গল্পে বেশি আগ্রহ দেখাচ্ছেন। এই নাটকেও
পিতা-পুত্রের সম্পর্ক এবং পারিবারিক বাস্তবতা তুলে ধরা হয়েছে, যা আমাদের চারপাশেই ঘটছে।”
নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন এবং পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। গল্প ও চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। সম্প্রতি নাটকটি প্রকাশ পেয়েছে রঙ্গন মিউজিক-এর ইউটিউব প্ল্যাটফর্মে। ইতোমধ্যেই দর্শকদের মধ্যে নাটকটি সাড়া ফেলতে শুরু করেছে। সব মিলিয়ে, ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ কেবল একটি নাটক নয় এটি বর্তমান সময়ের পারিবারিক বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগের সূক্ষ্ম প্রকাশ, যা দর্শকদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেতে সহায়তা করবে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন