বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আস্থা অর্জন করে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন। বর্তমানে তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো নতুনভাবে গড়ে তোলার কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার
বিকেলে রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে
শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে
বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন
তারেক রহমান।
মির্জা
ফখরুল তার বক্তব্যে তারেক
রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তারেক
রহমান শুধু একজন প্রধানমন্ত্রী
নন, তিনি আজ দেশের
মেহনতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে
পরিণত হয়েছেন। তিনি দেশকে এক
চরম সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন।
বিশেষ করে দেশের ধ্বংসপ্রায়
ব্যাংকিং খাত এবং ভঙ্গুর
অর্থনীতিকে পুনর্গঠনে তিনি যেসব যুগান্তকারী
উদ্যোগ নিয়েছেন, তা ইতোমধ্যে দৃশ্যমান
হতে শুরু করেছে।
ফখরুল
আরও উল্লেখ করেন, সম্প্রতি সংসদে তারেক রহমান একজন প্রকৃত রাষ্ট্রনায়কের
মতো বক্তব্য দিয়েছেন, যা দেশবাসীকে নতুন
করে আশাবাদী করে তুলেছে।
সমাবেশে
বিগত দিনের আন্দোলনে রাজপথে প্রাণ হারানো শ্রমিকদের গভীর শ্রদ্ধার সাথে
স্মরণ করেন মির্জা ফখরুল।
এ সময় তিনি হকারদের
পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি
দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে অবিলম্বে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে তিনি
বলেন, শ্রমিকদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার
সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ
করে চা-শ্রমিকদের অবহেলিত
জীবনের মানোন্নয়নে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ
নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের
শেষ পর্যায়ে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান এমন একটি সমৃদ্ধ
বাংলাদেশ গড়তে চান যেখানে
প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। তিনি এমন একটি
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, যারা ঐতিহাসিকভাবেই বাংলাদেশে
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তার হাত ধরেই বাংলাদেশ
বিশ্বমঞ্চে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র
হিসেবে মাথা উঁচু করে
দাঁড়াবে বলে ফখরুল দৃঢ়
আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন