সংবাদ

লাকী আখন্দের সুরে স্বরলিপি’র ‘না দুঃখ দিয়ে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ মে ২০২৬, ০৭:৩১ পিএম

লাকী আখন্দের সুরে স্বরলিপি’র ‘না দুঃখ দিয়ে’

বাংলা সংগীতের কিংবদন্তি সুরস্রষ্টা ও শিল্পী লাকী আখন্দ-এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশ পায় একটি বিশেষ গান। ইউটিউবে মুক্তি পায় এই প্রজন্মের সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি-এর কণ্ঠে নতুন মৌলিক গান না ‘দুঃখ দিয়ে’। গানটির কথা লিখেছেন গোলাম মুর্শেদ। দীর্ঘদিন ধরে অপ্রকাশিত থাকা এই গানের সুর করেছিলেন লাকী আখন্দ নিজেই।

অবশেষে তার স্মৃতিকে সম্মান জানিয়ে গানটি প্রকাশ করা হয়, যা সংগীতপ্রেমীদের জন্য একটি আবেগঘন উপহার হয়ে উঠতে পারে।

গানটি নিয়ে স্বরলিপি বলেন, “লাকী আখন্দ স্যারের সুর করা গান গাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই পরম সৌভাগ্যের। তিনি প্রয়াত হওয়ার পর এমন একটি সুযোগ পাবো, সেটা কখনো ভাবিনি। গোলাম মুর্শেদ ভাইয়ের কাছে স্যারের অনেক অপ্রকাশিত সুর ছিল, সেগুলো এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আমার গাওয়া এই গানটি আমার সংগীতজীবনে বিশেষ একটি জায়গা করে নেবে।”

তিনি আরও জানান, গানটির গভীরতা তাকে ভীষণভাবে স্পর্শ করেছে এবং শ্রোতাদের কাছেও এটি পৌঁছাবে বলে তার বিশ্বাস। এদিকে সংগীতচর্চায় ব্যস্ত সময় পার করছেন স্বরলিপি। সম্প্রতি বাংলাদেশ বেতার-এ প্রচারের জন্য তিনি নতুন একটি মৌলিক গান রেকর্ড করেছেন, যার কথা লিখেছেন হীরেন্দ্র নাথ মৃধা এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন-এ তিনি পরিবেশন করেন নজরুলসংগীত ‘নবীন আশা জাগলো যে রে আজ’, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে, লাকী আখন্দের সুরে নতুন এই গান শুধু একটি সংগীত নয়—এটি এক কিংবদন্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি, যা নতুন প্রজন্মের কণ্ঠে ফিরে আসছে নতুন আবেগ ও অনুভূতি নিয়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

লাকী আখন্দের সুরে স্বরলিপি’র ‘না দুঃখ দিয়ে’

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত