রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে ডিএমপি
কমিশনার এসব কথা বলেন। তিনি জানান, কারওয়ান বাজার এলাকার অপরাধ এবং চাঁদাবাজি দমনে এই
ক্যাম্পটি বিশেষ ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং
তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভবিষ্যতে এখানে জনবল আরও
বাড়ানো হবে।
শীর্ষ সন্ত্রাসীদের
বর্তমান অবস্থা নিয়ে কমিশনার বলেন, "আগের মতো বড় মাপের শীর্ষ সন্ত্রাসী এখন সক্রিয় না থাকলেও, তাদের সহযোগী এবং নতুনভাবে যারা প্রভাব বিস্তারের চেষ্টা
করছে, তাদের কঠোর নজরদারিতে
রাখা হয়েছে।" তিনি স্পষ্ট করেন যে, গোয়েন্দা সংস্থাগুলো ও ডিএমপি সমন্বিতভাবে কাজ করছে যাতে
কোনো অপরাধী চক্র শক্তিশালী হতে না পারে।
রাজধানীতে চলমান বিশেষ
অভিযান নিয়ে তিনি জানান, চাঁদাবাজি ও
মাদক নির্মূলে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন অপরাধীকে
গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে গোপন নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান
পরিচালনার নির্দেশনাও দেন তিনি।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন