সংবাদ

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন

প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ২ মে ২০২৬, ০৬:১০ পিএম

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। (ছবিঃ সংবাদ)

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে মণিয়ারী ইউনিয়নের গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আহসানগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল জলিল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবদুল মান্নান সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।

অন্যান্যের মধ্যে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত