সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বেড়িবাঁধ রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ (বস্তা) চুরি ও কেটে নেওয়া প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে উপজেলার ডুমুরিয়া এলাকায় ‘বাঁধ সুরক্ষা দল’ (ইপিজি)-এর সদস্যরা এই কর্মসূচি পালন করেন।
বাংলাদেশে লিঙ্গ-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস (GRDRRIB) প্রকল্পের আওতায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ‘অদম্য নারী বাঁধ সুরক্ষা দল’-এর সদস্যরা অংশ নিয়ে বাঁধের সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অদম্য নারী বাঁধ সুরক্ষা দলের সভাপতি আনজুমান নাহার। সাধারণ সম্পাদক শাহানাজ খাতুনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সোরা নির্ভীক নারী বাঁধ সুরক্ষা দলের সভাপতি শিরিনা খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, কোষাধ্যক্ষ শারমিন আক্তার ও সদস্য আছিয়া খাতুন।
বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো জিও ব্যাগ। সরকার প্রতিবছর এই বাঁধ রক্ষায় কোটি কোটি টাকা ব্যয় করে জিও ব্যাগ ফেলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে এসব জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছে। এতে বাঁধের স্থায়িত্ব কমছে এবং পুরো এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি এলাকার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ জিও ব্যাগ উদ্ধার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে চুরি চলতে থাকলে যেকোনো দুর্যোগে বাঁধ ভেঙে বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই জিও ব্যাগ চুরি ও কাটা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা জরুরি।
উল্লেখ্য, ঢাকাস্থ সুইডেন দূতাবাস ও ইউএন উইমেন-এর সহযোগিতায় এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের মাধ্যমে গাবুরা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন