সংবাদ

আসছে রুনা লায়লা ও বাপ্পার ‘অনায়াসে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

আসছে রুনা লায়লা ও বাপ্পার ‘অনায়াসে’

দেশের সংগীতাঙ্গনের দুই প্রজন্মের দুই তারকা রুনা লায়লা ও বাপ্পা মজুমদার প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিলেন একটি গানে। ভিন্নধর্মী এই গানটি মূলত একটি বাংলা গজল, যার শিরোনাম অনায়াসে। গানটির কথা লিখেছেন সৈয়দ গালিব হাসান। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে গানটির ঘোষণা দেন রুনা লায়লা।

তিনি জানান, ‘অনায়াসে’ প্রথমে এককভাবে গাওয়ার পরিকল্পনা থাকলেও বাপ্পা মজুমদারের সুর ও কম্পোজিশন শুনে সেটিকে দ্বৈতকণ্ঠে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বাপ্পা মজুমদারের প্রশংসা করে রুনা লায়লা বলেন, “ও অত্যন্ত মেধাবী একজন সুরকার, গায়ক ও সংগীত পরিচালক। ওর সঙ্গে গাইলে গানটি আরও ভালো হবে মনে হয়েছে বলেই আমরা একসঙ্গে কাজ করেছি।” জানা গেছে, প্রায় এক বছর আগে রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বাপ্পা বলেন, “এটা আমার জন্য সত্যিই বিশেষ একটি মুহূর্ত। যেন স্বপ্ন পূরণ হলো।” বাংলা ভাষায় গজলের এমন উপস্থাপনাকে একটি নতুন পরীক্ষা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। রুনা লায়লার মতে, দুই প্রজন্মের এই ব্যতিক্রমী কোলাবরেশন শ্রোতাদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।

আগামী ১৬ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ‘অনায়াসে’। গানটির সফলতা কামনায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন দুই শিল্পীই। সব মিলিয়ে, সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে একটি বিশেষ উপহার যেখানে একসঙ্গে ধরা দেবে অভিজ্ঞতা ও আধুনিকতার সুরেলা মেলবন্ধন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

আসছে রুনা লায়লা ও বাপ্পার ‘অনায়াসে’

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত