সংবাদ

আসছে সঞ্জয় দত্তের ‘খলনায়ক রিটার্নস’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

আসছে সঞ্জয় দত্তের ‘খলনায়ক রিটার্নস’

বলিউডের আইকনিক চরিত্র ‘বাল্লু বলরাম’ নিয়ে ৩৩ বছর পর বড় পর্দায় ফিরছেন সুপারস্টার সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের ব্লকবাস্টার ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’ নির্মাণের জন্য এবার হাত মিলিয়েছে ভারতের অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস। আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যারাইটি’ এক বিশেষ প্রতিবেদনে এই মেগা প্রজেক্টের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এই সিনেমার পা-ুলিপি তৈরির পেছনের গল্পটি অভাবনীয়।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় কারাবাসের সময় সঞ্জয় দত্ত জেলের প্রায় ৪,০০০ বন্দিকে তাঁদের জীবনের প্রেক্ষাপটে ছোট ছোট গল্প লিখতে বলেছিলেন। সেই ৪,০০০ বন্দির পাঠানো গল্পের সারাংশ থেকেই তৈরি হয়েছে ‘খলনায়ক রিটার্নস’-এর চিত্রনাট্য।

সঞ্জয় দত্তের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স’ এবং ‘অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট’ যৌথভাবে পরিচালক সুভাষ ঘাইয়ের কাছ থেকে সিনেমার স্বত্ব সংগ্রহ করেছে।

সঞ্জয় দত্ত এই প্রজেক্ট প্রসঙ্গে বলেন, “জেলে থাকাকালীন সাধারণ বন্দিদের মধ্যে যে আবেগ এবং গল্প আমি দেখেছি, তা আমাকে নাড়া দিয়েছিল। সেই অভিজ্ঞতাগুলোকেই আমি বড় পর্দায় নিয়ে আসতে চেয়েছি।”

সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্ব নিয়েছে জিও স্টুডিওস, যারা বর্তমানে বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর প্রধান পৃষ্ঠপোষক। যদিও সিনেমার মূল কাস্টে মাধুরী দীক্ষিত বা জ্যাকি শ্রফ থাকছেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে সুভাষ ঘাই এই প্রজেক্টে উপদেষ্টা হিসেবে যুক্ত থাকছেন। ‘ভ্যারাইটি’র মতে, এই সিনেমাটি কেবল একটি সিক্যুয়েল নয়, বরং এটি বলিউডের ইতিহাসের অন্যতম বৃহৎ ‘অ্যাকশন-ড্রামা’ হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

আসছে সঞ্জয় দত্তের ‘খলনায়ক রিটার্নস’

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত