সংবাদ

চাঁদপুরে আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৫:১৪ পিএম

চাঁদপুরে আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি : সংবাদ

চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা অটোরিকশা ও মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল ও সাহাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি দল শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় অভিযান চালায়। সেখানে মো. ইউসুফ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে দুটি অটোরিকশা, একটি অটোরিকশার কাটা অংশবিশেষ, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ও অটোরিকশার পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার ইউসুফকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর এলাকার বাগানবাড়ি ব্রিজের ওপর থেকে এই চোর চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় অটোরিকশা ও মোটরসাইকেল চুরি করে আসছিলেন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার ও অন্য চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

চাঁদপুরে আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত