সংবাদ

বিকট শব্দে ছিঁড়ল শিকল, কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৭:২২ পিএম

বিকট শব্দে ছিঁড়ল শিকল, কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ
কুতুবদিয়ার বড়ঘোপ সি-ট্রাক ঘাটে পন্টুনের সাপোর্ট পিলারটি ক্ষতিগ্রস্ত হয়ে কাত হয়ে পড়েছে। এতে জেটিটি যাত্রী পারাপারে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছবি : সংবাদ

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বড়ঘোপ সি-ট্রাক ঘাটে পন্টুনের একটি সাপোর্ট পিলার ভেঙে যাওয়ায় জেটির নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। রোববার (৩ মে) বিকেলে বিকট শব্দে পিলারটির লোহার শিকল ছিঁড়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। জোয়ারের পানি বৃদ্ধি পেলে এবং সি-ট্রাক ভিড়লে জেটিটি আরও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শী শাহেদুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দে পন্টুনের সাপোর্ট পিলারটির শিকল ছিঁড়ে সেটি কাত হয়ে পড়ে। এ সময় পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বড় দুর্ঘটনার ভয়ে জেটি থেকে সরে যান।

সরেজমিনে দেখা গেছে, পুরো পন্টুনটি চারটি সাপোর্ট পিলারের ওপর দাঁড়িয়ে। এর মধ্যে দুটি পিলারের লোহার শিকল ছিঁড়ে গেছে এবং একটি পিলার বিপজ্জনকভাবে কাত হয়ে আছে। এতে পুরো পন্টুনটি নড়বড়ে হয়ে পড়েছে। পন্টুনটি স্থির না থাকায় সি-ট্রাক ভেড়ানো ও যাত্রী ওঠানামা এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ফ্লোট-৬ কুতুবদিয়া সি-ট্রাক ঘাটের গেট অপারেটর শওকত হোসেন বলেন, পন্টুনের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

বিকট শব্দে ছিঁড়ল শিকল, কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বড়ঘোপ সি-ট্রাক ঘাটে পন্টুনের একটি সাপোর্ট পিলার ভেঙে যাওয়ায় জেটির নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। রোববার (৩ মে) বিকেলে বিকট শব্দে পিলারটির লোহার শিকল ছিঁড়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। জোয়ারের পানি বৃদ্ধি পেলে এবং সি-ট্রাক ভিড়লে জেটিটি আরও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শী শাহেদুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দে পন্টুনের সাপোর্ট পিলারটির শিকল ছিঁড়ে সেটি কাত হয়ে পড়ে। এ সময় পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বড় দুর্ঘটনার ভয়ে জেটি থেকে সরে যান।

সরেজমিনে দেখা গেছে, পুরো পন্টুনটি চারটি সাপোর্ট পিলারের ওপর দাঁড়িয়ে। এর মধ্যে দুটি পিলারের লোহার শিকল ছিঁড়ে গেছে এবং একটি পিলার বিপজ্জনকভাবে কাত হয়ে আছে। এতে পুরো পন্টুনটি নড়বড়ে হয়ে পড়েছে। পন্টুনটি স্থির না থাকায় সি-ট্রাক ভেড়ানো ও যাত্রী ওঠানামা এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ফ্লোট-৬ কুতুবদিয়া সি-ট্রাক ঘাটের গেট অপারেটর শওকত হোসেন বলেন, পন্টুনের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত