দেওয়ানগঞ্জের মদিনাতুল উলুম নুরানি মডেল মাদ্রাসার শিক্ষক মো. সাইদুর রহমানের ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে অত্র মাদ্রাসারই তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার (৪ মে) সকালে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসায় ক্লাস করতে গেলে সকাল সাড়ে এগারোটার দিকে শিক্ষক সাইদুর রহমান শিক্ষার্থীকে গোপন কক্ষে ডেকে নিয়ে যায়। অতঃপর ধর্ষণ চেষ্টা করে। এসময় তীব্র বাতাসে দরজা খুলে যায়। সাইদুর রহমান ভয় পেয়ে ঘরের এক কোণে লুকালে শিক্ষার্থী কান্নারত অবস্থায় দৌড়ে ঘর থেকে বেড়িয়ে নিজ বাড়িতে যায় এবং ঘটনাটি তার পরিবারকে জানায়।
পরবর্তীতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে (০৩ মে) থানায় অভিযোগ করেন। অভিযুক্ত শিক্ষক মো. সাইদুর রহমানের বিরুদ্ধে 'নারী ও শিশু নির্যাতন দমন আইনে' মামলা হয় এবং সোমবার (০৪ মে) সকালে আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন