গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ বদলির আদেশ ও ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়ার দুই মাস পরও পদ ছাড়েননি। এর ফলে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা যোগদান করতে না পেরে জেলা কার্যালয়ে সংযুক্ত হয়ে আছেন। অন্যদিকে, বদলির আদেশ উপেক্ষা করে স্বপদে বহাল থাকার পাশাপাশি অতিরিক্ত দায়িত্বও পালন করছেন আবুল কালাম আজাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক আদেশে আবুল কালাম আজাদকে সিলেটের ওসমানীনগর উপজেলায় বদলি করা হয়। একই আদেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পিআইও মোছা. নায়েমা তাবাচ্ছুমকে কালীগঞ্জে নিয়োগ দেওয়া হয়। আদেশে উল্লেখ ছিল, ২০ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়ে যাবেন।
অনুসন্ধানে জানা যায়, নতুন পিআইও নায়েমা তাবাচ্ছুম কালীগঞ্জে যোগদান করতে এলেও তাকে দায়িত্ব দেওয়া হয়নি। বর্তমানে তিনি গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত আছেন। এদিকে, আদেশ অমান্য করে আবুল কালাম আজাদ কালীগঞ্জের পাশাপাশি কাপাসিয়া উপজেলার পিআইও হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি এখনো কালীগঞ্জে অফিস করছি। বদলির আদেশ বাতিল হয়ে যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই আমি এখানে দায়িত্ব পালন করছি।’
নতুন পিআইও নায়েমা তাবাচ্ছুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেন বলেন, ‘কালীগঞ্জের নতুন কর্মকর্তা অফিশিয়ালি জেলায় যোগদান করে আমার কার্যালয়ে আছেন। উর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশনা থাকায় আবুল কালাম আজাদ এখনো কালীগঞ্জে বহাল আছেন। তবে বদলি বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো নতুন প্রজ্ঞাপন জারি হয়নি।’
/

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন