আমন্ত্রণপত্রে জটিলতার কারণে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি নির্ধারিত অনুষ্ঠান বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসুচি অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) গাজীপুরের কালীগঞ্জে সমবায় অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে ৫ হাজার চারা বিতরণ ও বৃক্ষরোপনের কথা ছিল।
বৃহস্পতিবার (১৮ জুন) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম অনুষ্ঠানটি স্থগিতের সংবাদের বিষয়টি নিশ্চিত করেন।
আয়োজকদের একটি সূত্র জানায়, শুক্রবার কালীগঞ্জের কালব রিসোর্টে সমবায় অধিদপ্তরের আয়োজনে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসুচি-২০২৬ অনুষ্ঠানের কথা ছিল। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে গাজীপুরের সকল সমবায় সমিতির সদস্যরা প্রস্তুতি নিয়েছিলেন।
প্রতিটি সমিতিকে ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাছের চারা সংগ্রহ করতে বলায় তারাও চারা ক্রয় করেছেন। এছাড়া আয়োজকেরাও কয়েক হাজার অতিথি আপ্যায়নের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠান স্থগিত হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সুত্রের দাবি।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, আমন্ত্রণপত্রে আওয়ামী লীগ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একান্ত ঘনিষ্ট ও আলোচিত দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের (কালব) চেয়ারম্য্যান আগস্টিন পিউরিফিকেশ- এর নাম থাকায় বিএনপিপন্থী সমবায়ীরা নাখোশ হন।
এই খবর প্রধান অতিথি পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে অনুষ্ঠান ২৪ ঘণ্টা আগে বাতিল করা হয়েছে। অনুষ্ঠানে ৫ হাজার অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়েছিল বলে সূত্রের দাবি।
গাজীপুর জেলা সমবায় অফিসারের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে কীভাবে আওয়ামী লীগের বড় মাপের লোক ঢুকে গেছে, সেটা নিয়ে নানা মহলে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপা বলেন, নাম ঢোকার বিষয়ের গল্পটা আমি জানি না। অধিদপ্তর থেকে আমাকে জানানো হয়েছে, অনিবার্য কারণে কালকের ( শুক্রবার) অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন