সংবাদ

গোবিপ্রবিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধি, গোবিপ্রবি
প্রতিনিধি, গোবিপ্রবি
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:২৫ পিএম

গোবিপ্রবিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি করেন ব্রাজিল সমর্থকেরা।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বর্ণাঢ্য র‍্যালি করেছেন ব্রাজিল সমর্থকেরা। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আয়োজিত এই মিছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ কয়েক শ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। অংশগ্রহণকারীরা ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। হলুদ-সবুজের সমারোহে এ সময় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থীকে গায়ে ও মুখে ব্রাজিলের পতাকার রং মেখে উল্লাস করতে দেখা যায়।

র‍্যালিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থক। আমি আশাবাদী, আমার মতো এখানে আরও যারা সমর্থক আছেন, শেষ পর্যন্ত আমাদের দলই জয়ী হবে।’

মিছিলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেলাল মিয়া কাজী বলেন, ‘ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগ। একজন ব্রাজিল সমর্থক হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার অনেক প্রত্যাশা। আশা করি, ষষ্ঠবারের মতো শিরোপা জিতে ব্রাজিল আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।’

আয়োজকেরা জানান, বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করতে এবং ফুটবলপ্রেমীদের একত্রিত করতেই এই র‍্যালির আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গোবিপ্রবিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত