সংবাদ

মুরগিবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

মুরগিবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২
ছবি : সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও মুরগিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন-পিকআপের চালক মো. রাসেল মিয়া (২৭) ও সহকারী মো. আরাফাত (২০)। তারা সাভার উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের বাসিন্দা। রাসেলের বাবার নাম মো. আলম এবং আরাফাতের বাবার নাম মো. কাওছার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কের মূলজান এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রাসেল ও সহকারী আরাফাতের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মুরগিবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও মুরগিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন-পিকআপের চালক মো. রাসেল মিয়া (২৭) ও সহকারী মো. আরাফাত (২০)। তারা সাভার উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের বাসিন্দা। রাসেলের বাবার নাম মো. আলম এবং আরাফাতের বাবার নাম মো. কাওছার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কের মূলজান এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রাসেল ও সহকারী আরাফাতের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত