সংবাদ

ছেলের মিথ্যাচার নিয়ে মুখ খুললেন ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

ছেলের মিথ্যাচার নিয়ে মুখ খুললেন ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা
এমপি আব্দুল মুনতাকিম

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে চরম বিতর্কে জড়িয়েছেন নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর এমপি আব্দুল মুনতাকিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইতে থাকলে তিনি তার বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন।

সংসদ অধিবেশনে দেওয়া তার বক্তব্য সংশোধনের জন্য ইতোমধ্যে স্পিকার বরাবর চিঠিও দিয়েছেন এমপি আব্দুল মুনতাকিম।

সংসদে মিথ্যা বলে বিতর্ক সৃষ্টি করা আব্দুল মুনতাকিম সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।তিনি সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির। এমপি নির্বাচিত হওয়ার আগে সৈয়দপুরের আল–ফারুক একাডেমিতে শিক্ষকতা করতেন।

গত ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা–চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাই যোদ্ধা।’

এমপি মুনতাকিমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজনসহ চেনাজানারা ব্যাপক সমালোচনা শুরু করেন।নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯৮১ সালের ১০ জানুয়ারি। ফলে অনেকেই বিভ্রান্তিতে পড়েন।

প্রশ্ন ওঠে, বাবা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হলে ১৯৮১ সালে তার জন্ম হয় কীভাবে? অনেকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান হওয়া গর্বের। সেটা বুঝতে পেরেই একটু মিছা কথা তার মুখ দিয়ে বের হইছে...।’

বৃহস্পতিবার (১৮ জুন) শীর্ষ এক জাতীয় দৈনিকের প্রতিনিধি সরেজমিনে যান এমপি আব্দুল মুনতাকিমের জন্মস্থান ধলাগাছ গ্রামে। কথা বলেন তার বাবা আব্দুল কাদেরের সঙ্গে। এমপির মা জীবিত আছেন। ছেলে সম্পর্কে আব্দুল কাদের বলেন, ‘আমার ছেলে ভালো মানুষ। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার জন্য দোয়া করবেন।’

এমপি মুনতাকিম সাংবাদিকদের বলছেন, ‘সংসদে দেওয়া বক্তব্য সম্পূর্ণ সঠিক ছিল না। তবে আমার দাদার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমি আমার ভুল স্বীকার করে সংসদীয় প্রসিডিং অনুযায়ী স্পিকার বরাবর ১৭ জুন চিঠি দিয়েছি। এতে আমার বক্তব্যের ভুলগুলো সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে।’ 

আব্দুল মুনতাকিম সাংবাদিকদের মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা জাতির কাছে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।

এমপির আগের প্রতিষ্ঠান সৈয়দপুরের আল–ফারুক একাডেমির প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম বলেন, ‘এটা এমপি মহোদয়ের স্লিপ অব টাং। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই ভালো।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ছেলের মিথ্যাচার নিয়ে মুখ খুললেন ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত