সংবাদ

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ৪ মে ২০২৬, ১০:০৭ পিএম

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
ছবি : সংবাদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর ও দিরাই-মদনপুর সড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। সুনামগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘রিফাত পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত পাঁচজনের মধ্যে চারজনই পরস্পরের আত্মীয়। তারা হলেন—সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর জালাল গ্রামের ইউসুফ আলী (৫০), তার মেয়ে কেয়া মনি (১৭), একই উপজেলার রাজারগাঁও গ্রামের সাহাব উদ্দিন (৪৫) ও তার স্ত্রী নিলুফা আক্তার (৩০)। নিহত অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন। এ ছাড়া সদর উপজেলায় বাসচাপায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পৃথক দুর্ঘটনায় জেলায় আজ ছয়জনের প্রাণহানি ঘটেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত