সংবাদ

জালমিকে চ্যাম্পিয়ন করেই টাইগার ডেরায় বাবর আজম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ মে ২০২৬, ১২:০৮ পিএম

জালমিকে চ্যাম্পিয়ন করেই টাইগার ডেরায় বাবর আজম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনে বাংলাদেশে পা রাখলেন পাকিস্তান ক্রিকেটের মহাতারকা বাবর আজম। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করার কয়েক ঘণ্টার ব্যবধানেই টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছেন তিনি।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পা রাখেন বাবর আজম। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তান টেস্ট দলের আরেক সদস্য খুররম শাহজাদ। তাঁরা দুজনেই সদ্য সমাপ্ত পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতিয়েছেন।

পাকিস্তানের টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা ফাইনালের দিন ভোরেই বাংলাদেশে পৌঁছে গেলেও বাবর ও খুররমকে অপেক্ষা করতে হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। ফাইনালের সূচির কারণে দলের সঙ্গে একযোগে আসা সম্ভব না হলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মিশন শেষ করে দেরি না করেই জাতীয় দলের দায়িত্ব পালনে তড়িঘড়ি করে ঢাকায় চলে আসেন তাঁরা। শিরোপা জয়ের উৎসব করার খুব একটা সময় না পেলেও লাল-সবুজরে মাটিতে লাল বলের ক্রিকেটে নজর দিতে মুখিয়ে আছেন বাবর। 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের সূচি অনুযায়ী:

  • প্রথম টেস্ট: ৮ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
  • দ্বিতীয় টেস্ট: ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই লড়াই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জালমিকে চ্যাম্পিয়ন করেই টাইগার ডেরায় বাবর আজম

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনে বাংলাদেশে পা রাখলেন পাকিস্তান ক্রিকেটের মহাতারকা বাবর আজম। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করার কয়েক ঘণ্টার ব্যবধানেই টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছেন তিনি।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পা রাখেন বাবর আজম। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তান টেস্ট দলের আরেক সদস্য খুররম শাহজাদ। তাঁরা দুজনেই সদ্য সমাপ্ত পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতিয়েছেন।

পাকিস্তানের টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা ফাইনালের দিন ভোরেই বাংলাদেশে পৌঁছে গেলেও বাবর ও খুররমকে অপেক্ষা করতে হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। ফাইনালের সূচির কারণে দলের সঙ্গে একযোগে আসা সম্ভব না হলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মিশন শেষ করে দেরি না করেই জাতীয় দলের দায়িত্ব পালনে তড়িঘড়ি করে ঢাকায় চলে আসেন তাঁরা। শিরোপা জয়ের উৎসব করার খুব একটা সময় না পেলেও লাল-সবুজরে মাটিতে লাল বলের ক্রিকেটে নজর দিতে মুখিয়ে আছেন বাবর। 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের সূচি অনুযায়ী:

  • প্রথম টেস্ট: ৮ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
  • দ্বিতীয় টেস্ট: ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই লড়াই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত