সংবাদ

ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কা কাটাতে যা করতে বললেন হাসনাত

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কা কাটাতে যা করতে বললেন হাসনাত
কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। ছবি : সংবাদ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচক প্রভাব বা শঙ্কা আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে ওই সভা অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আমাদের আরও বেশি সচেষ্ট হতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে এই বার্তা দেওয়া যে, বাংলাদেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে নেতিবাচকভাবে উপস্থাপনের একটি অপচেষ্টা চলছে। সম্প্রীতি সুরক্ষার মধ্য দিয়ে যদি আমরা সেই বার্তা সঠিকভাবে দিতে পারি, তবে ভারতের নির্বাচন নিয়ে যে নেতিবাচক শঙ্কা রয়েছে, তা দূর হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অনেকে বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের অপরাধের পরিসংখ্যানগুলো বর্তমানে সব সীমা অতিক্রম করেছে বলে প্রতীয়মান হচ্ছে।’

সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, ‘সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকা চলবে না। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় রাষ্ট্র ও প্রশাসনকে আরও সচেষ্ট হতে হবে।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সড়কের কারিগরি ও কৌশলগত বিষয়গুলো তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।

সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কা কাটাতে যা করতে বললেন হাসনাত

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত