সংবাদ

কালিয়াকৈরের রেললাইনে ট্রাক আটকে ট্রেন চলাচল ব্যাহত

প্রতিনিধি, গাজীপুর (কালিয়াকৈর)
প্রতিনিধি, গাজীপুর (কালিয়াকৈর)
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৫:০৬ পিএম

কালিয়াকৈরের রেললাইনে ট্রাক আটকে ট্রেন চলাচল ব্যাহত
রেললাইনে আটকে পড়া বালুভর্তি ট্রাক। ছবি : সংবাদ

ঢাকা- উত্তরবঙ্গ রেললাইনের কালিয়াকৈর উপজেলার সোনাখালী ব্রিজ এলাকায় রেল ক্রসিংয়ে বালু ভর্তি একটি ট্রাক ফেঁসে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয় একাধিক সুত্র জানায়, মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা- উত্তরবঙ্গ রেললাইনের কালিয়াকৈর-ধামরাই রোডের সোনাখালী ব্রীজ সংলগ্ন রেল ক্রসিংয়ে বালু ভর্তি একটি ট্রাক ফেঁসে যায়। এতে ওই রোডে ট্রেন চলাচল সম্পুর্ন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস নামক ট্রেনটি আটকে যায়। পরে স্থানীয়রা ট্রেন লাইন থেকে ট্রাকটি সড়িয়ে নিলে ১ ঘন্টা আটকে থাকার পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

পথচারী রবিউল জানান, "রেল ক্রসিংয়ের উভয় পাশে সড়কে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে এখানে প্রতিদিন কয়েক দফায় গাড়ি ফেঁসে যায়। তাই সড়কটি স্থায়ীভাবে মেরামত করা জরুরী।"

এবিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাষ্টার খায়রুল ইসলাম জানান, "কালিয়াকৈর রেল ক্রসিংয়ে বালুভর্তি ট্রাক ফেঁসে গিয়ে ট্রেন লাইন বন্ধ হয়ে যায়। এ সময় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস প্রায় ১ঘন্টা আটকে থাকে। পরে স্থানীয়রা ট্রাকটি সড়িয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কালিয়াকৈরের রেললাইনে ট্রাক আটকে ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ঢাকা- উত্তরবঙ্গ রেললাইনের কালিয়াকৈর উপজেলার সোনাখালী ব্রিজ এলাকায় রেল ক্রসিংয়ে বালু ভর্তি একটি ট্রাক ফেঁসে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয় একাধিক সুত্র জানায়, মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা- উত্তরবঙ্গ রেললাইনের কালিয়াকৈর-ধামরাই রোডের সোনাখালী ব্রীজ সংলগ্ন রেল ক্রসিংয়ে বালু ভর্তি একটি ট্রাক ফেঁসে যায়। এতে ওই রোডে ট্রেন চলাচল সম্পুর্ন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস নামক ট্রেনটি আটকে যায়। পরে স্থানীয়রা ট্রেন লাইন থেকে ট্রাকটি সড়িয়ে নিলে ১ ঘন্টা আটকে থাকার পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

পথচারী রবিউল জানান, "রেল ক্রসিংয়ের উভয় পাশে সড়কে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে এখানে প্রতিদিন কয়েক দফায় গাড়ি ফেঁসে যায়। তাই সড়কটি স্থায়ীভাবে মেরামত করা জরুরী।"

এবিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাষ্টার খায়রুল ইসলাম জানান, "কালিয়াকৈর রেল ক্রসিংয়ে বালুভর্তি ট্রাক ফেঁসে গিয়ে ট্রেন লাইন বন্ধ হয়ে যায়। এ সময় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস প্রায় ১ঘন্টা আটকে থাকে। পরে স্থানীয়রা ট্রাকটি সড়িয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত