সংবাদ

প্রতিবন্ধীদের প্রবেশের সুযোগ নিশ্চিতে হাইকোর্টের রুল

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

প্রতিবন্ধীদের প্রবেশের সুযোগ নিশ্চিতে হাইকোর্টের রুল
প্রতিবন্ধীদের প্রবেশের সুযোগ নিশ্চিতে হাইকোর্টের রুল

সরকারি ও বেসরকারি ভবনে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সুযোগ নিশ্চিত করার আইনি বিধান মানা হচ্ছে কি না, সে বিষয়ে রুল জারি করেছে হাই কোর্ট। পাশাপাশি ভবনগুলোতে কেন র‍্যাম্প নির্মাণ করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আক্তার জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন।  তিনি নিজেই আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে ফাহমিদা আক্তার সাংবাদিকদের বলেন, "আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় আইন আছে। এমনকি আমাদের সংবিধানেও গ্যারান্টি দেওয়া আছে যে, প্রতিবন্ধকতা কোনো বৈষম্যের কারণ হতে পারে না। কিন্তু এরপরও আইনের যথাযথ প্রয়োগ নেই। ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের গৃহবন্দি থাকতে বাধ্য করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "একজন মানুষ শারীরিক প্রতিবন্ধকতার শিকার হবেন কি না, সেটা তার হাতে নেই। কিন্তু প্রতিবন্ধকতা সত্ত্বেও সে কীভাবে বাঁচবে, সে পছন্দ নাগরিকের থাকা উচিত। অথচ আমাদের দেশের অবকাঠামো কোনোভাবেই তাদের বিশেষ চাহিদাকে পূরণ করতে পারছে না।"

রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ কেন মেনে চলা হচ্ছে না এবং এই ব্যর্থতাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।

একইসঙ্গে সরকারি-বেসরকারি ভবন নির্মাণের নকশা অনুমোদনের আগে রাজউক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের জন্য সুযোগ-সুবিধা ও অধিকারের বিষয়টি নিশ্চিত করবে না, রুলে তা-ও জানতে চেয়েছে আদালত।

এছাড়া, সর্বসাধারণের ব্যবহারযোগ্য বিদ্যমান সরকারি ও বেসরকারি ভবনগুলোতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য কেন ‘র‍্যাম্প’ স্থাপন করা হবে না, সে বিষয়েও সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে।

আইনজীবী ফাহমিদা আক্তার বলেন, “শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও অর্থনৈতিক সুযোগের অভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের অর্থনীতিতে অংশ নিতে পারছেন না। এর ফলে সমাজের একটি বড় অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যা আমাদের সংবিধান কোনোভাবেই সমর্থন করে না। তাই জনস্বার্থে এই রিটটি দায়ের করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রতিবন্ধীদের প্রবেশের সুযোগ নিশ্চিতে হাইকোর্টের রুল

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত