সাতক্ষীরায় দুধ থেকে ক্রিম পৃথক করে তাতে পাম তেল মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে রতন মাঝির বাড়িতে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত রতন মাঝি ওই গ্রামের বাসুদেব মাঝির ছেলে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্র জানায়, সংস্থাটির হটলাইন ১৬১৫৫ নম্বরে আসা একটি অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে রতন মাঝির বাড়িতে হানা দেওয়া হয়। অভিযানে দেখা যায়, সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে নিষিদ্ধ পাম তেল ও খাবার সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে। অভিযানে কারখানা থেকে ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল ও ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন