ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ি এলাকায় ক্যান্সারে আক্রান্ত ৯ বছর বয়সী এক শিশুর চিকিৎসার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ মে) বিকেলে পাঠান বাড়ি হাউসের পেছনে মিশু খান কলোনিতে শিশু ফাতেমা আক্তারের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ফাতেমা আক্তার স্থানীয় রিকশাচালক জিয়ার মেয়ে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত শিশুটির চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। বিষয়টি জানতে পেরে জামায়াতের পক্ষ থেকে এই সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। সহায়তা প্রদানের পর শিশুটির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আব্দুল হান্নান, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মিশু খান এবং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা আমির মুফতি আব্দুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও মানবকল্যাণমূলক সংগঠন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ। ক্যান্সারে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখব।’
কাউন্সিলর পদপ্রার্থী মিশু খান বলেন, ‘শুরু থেকেই আমরা শিশুটির খোঁজখবর নিচ্ছি এবং সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এই পরিবারের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।’ স্থানীয় বাসিন্দারা জামায়াতের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন