সংবাদ

প্রবন্ধ / পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী স্মরণে:

দেশপ্রেম ও জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ

শরীফ আতিক-উজ-জামান
শরীফ আতিক-উজ-জামান
প্রকাশ: ৭ মে ২০২৬, ১২:৪৫ এএম

দেশপ্রেম ও জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুর

১৯১৭ সালে বের হয় রবীন্দ্রনাথের Nationalism গ্রন্থটি, অনুবাদ নয়, ইংরেজিতেই রচিত| জাতীয়তাবাদের আধুনিক তত্ত্বের সাথে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ না থাকলেও শব্দটি যে সাম্রাজ্যবাদ ও উগ্র-জাতীয়তাবাদী ধারণার সাথে সম্পৃক্ত তা ঠিকই উপলব্ধি করেছিলেন| আর তাই দেশপ্রেমকে তিনি জাতীয়তাবাদের বিকল্প মনে করেছেন| আশীষ নন্দী তার Nationalism, Genuine and Spurious প্রবন্ধে সুস্পষ্টভাবে বলেছেন, জাতীয়তাবাদ আর দেশপ্রেম সমার্থক নয়| জাতীয়তাবাদ অন্যান্য আদর্শের মতো মানুষের ব্যক্তিত্বের মাঝে সৃষ্ট একটি আদর্শ| জাতিরাষ্ট্রের ধারণার অনুবন্ধ হিসেবে তা ঔপনিবেশিক আমলে এশিয়া ও আফ্রিকার ঘাড়ে চড়ে ঘুরে বেড়িয়েছে| দেশপ্রেম একটি সংবেদনশীল অনুভূতি যা মূলত একটি ভূ-খণ্ড, কৃষ্টি, সংস্কৃতি ও তার অপরাপর ˆবশিষ্ট্যকে কেন্দ্র করে গড়ে ওঠে|

রবীন্দ্রনাথ স্বদেশপ্রেমকে মূল্যবান মনে করেছেন, কিন্তু জাতীয়তাবাদী চেতনাকে খারিজ করে দিয়েছেন| সাধারণ মতে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি যিনি ভারতের জাতীয় সংগীত রচনা করেছেন| বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতাও তিনি| যদিও মুসলিম ধর্মীয় উগ্রবাদীরা অসংখ্যবার এই সংগীত বদলে ফেলার দাবি করেছে যা মূলত সাম্প্রদায়িক ও উগ্র জাতীয়তাবাদী বিদ্বেষপ্রসূত একটি ভাবনা| কিন্তু এমন দৃষ্টান্ত একটি নয়| পাকিস্তানের জাতীয় কবি ইকবালের ‘সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা...’ ভারতীয় সেনাবাহিনীর রণসংগীত| এই গান গেয়ে তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়| ফলে ভূ-খণ্ডের ধারণা ও জাতীয় সংস্কৃতিচেতনার মধ্যে অদ্ভুত কিছু বৈপরীত্য রয়েছে| ঔপনিবেশিক ভারতে উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে সর্বদা তাঁর অবস্থান ছিল| তাঁর এই নমনীয় অবস্থানকে ভারতীয়রা কখনো ভালো চোখে দেখেননি| ‘গোরা’ ‘ঘরে বাইরে’ ও ‘চার অধ্যায়’— এই তিনটি উপন্যাসেই তিনি উগ্র জাতীয়তাবাদী চেতনাকে আক্রমণ করেছেন| এই অনুভূতিকে তিনি দেশপ্রেম হিসেবে স্বীকার করেননি| যদিও তার স্বদেশ প্রেমের গান সেই সময় বহু সংগ্রামে প্রেরণাদায়ী সংগীত হিসেবে গীত হতো| এমনকি জেলখানাতেও অনেক বিপ্লবী তাঁর গান গেয়ে তাঁদের চেতনা উদ্দীপ্ত রাখতেন|

আশিষ নন্দী আরো জানাচ্ছেন, স্বদেশপ্রেমকে প্রকাশ করতে তিনি দেশাভিমান, স্বদেশপ্রেম, দেশভক্তি, স্বদেশচেতনা ইত্যাদি শব্দ ব্যবহার করলেও কখনোই এই শব্দগুলোকে Nationalism-এর প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেননি| জাতীয়তাবাদ বোঝাতে তিনি সবসময়ই ইংরেজি Nationalism শব্দটি ব্যবহার করেছেন| রবীন্দ্রনাথ দেশপ্রেমিক ছিলেন কিন্তু জাতীয়তাবাদী নন| দেশ বলতে তিনি একটি ভূ-খণ্ড ও তাঁর নিজস্ব স্বদেশি নানা উপাদানকে বুঝতেন যার সঙ্গে জাতিরাষ্ট্রের ধারণা ও জাতীয়তার আদর্শভিত্তিক ভূ-খণ্ডের পার্থক্য রয়েছে| উল্লিখিত তিনটি উপন্যাসে তিনি ভিন্ন ভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রকাশ করেছেন— যার মধ্য দিয়ে জাতীয়তাবাদ সম্পর্কে তার একটি নিজস্ব আদল ধরা পড়েছে| ‘গোরা’তে তিনি Nationalism-এর একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন| তিনি বলতে চেয়েছেন, জাতীয়তাবাদী চেতনা এক অর্থে অভারতীয়, প্রতি-ভারতীয় এবং ভারতীয় সভ্যতা, তার ধর্মীয় আদর্শ ও সাংস্কৃতিক বহুত্ববাদিতার বিরুদ্ধে এক ধরনের অপরাধ| ‘ঘরে-বাইরে’তে দেখাচ্ছেন কীভাবে জাতীয়তাবাদ সম্প্রদায়গত জীবনকাঠামোকে ভেঙে চুরমার করে দেয় এবং ধর্মীয় সহিংসতাকে উসকে দেয়| ‘চার অধ্যায়’-এ দেখা যায় শিল্পায়নের বীজ পোতা হচ্ছে সেখান থেকে শ্রমিক বিদ্রোহের সূচনা এবং পরবর্তী সময়ে সংগঠিত বিদ্রোহের সূত্রপাত ঘটছে— যা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত|

আশিষ নন্দীর বয়ান মতে, এই তিনটি উপন্যাস লেখা হয়েছিল রবীন্দ্রনাথের বন্ধু বেদান্ত ও ক্যাথলিক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ, ভারতের প্রথম আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদী পণ্ডিত ব্রহ্মবান্ধব উপাধ্যায় (১৮৬১-১৯০৭)-এর সাথে Nationalism সম্পর্কিত তর্ক-বিতর্ক, যুক্তি-প্রতিযুক্তি ও আলোচনার পরিপ্রেক্ষিতে| এখানে স্বমী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং সম্ভবত রুডইয়ার্ড কিপলিং-এর সাথে Nationalism সম্পর্কিত আলোচনার কিছু প্রতিফলনও লক্ষ্য করা যাবে| উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রসহ অন্যান্য চরিত্রের মধ্য দিয়ে তার আশঙ্কা, উদ্বেগ, প্রত্যাশা ইত্যাদি প্রকাশ পেয়েছে| কিন্তু রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ও দেশপ্রেমের মধ্যকার ভিন্নমত নির্মিত হয়েছিল ভারতের বহুসাংস্কৃতিক ঐক্য সম্পর্কিত উপলব্ধি থেকে| রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, বেদ, উপনিষদ বা শ্রীমদ্ভগবদগীতা ভারতের ধ্রুপদী সংস্কৃতির কেন্দ্রে অবস্থান করলেও তা কোনোভাবেই ভারতের বিভিন্ন জাতিসত্তার মাঝে ঐক্য স্থাপনে সক্ষম নয়| এখানে রামমোহন রায়, স্বমী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ প্রমুখ থেকে তিনি ভীষণ রকমের আলাদা, যারা মনে করতেন হিন্দুত্ববাদ ভারতীয় জনগণের সংহতির ভিত্তি|

কিন্তু রবীন্দ্রনাথ সব সময়ের জন্য মধ্যযুগের মরমী দার্শনিক, কবি ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব— যেমন, কবীর, নানক, বুল্লে শাহ, লালন প্রমুখের দর্শন ও চিন্তাভাবনাকে ভারতের সব জাতিগোষ্ঠীর মিলনের ভিত্তি হিসেবে কল্পনা করে এসেছেন| এখানে জাতীয়তাবাদের পাশ্চাত্য ধারণা তার কাছে খুব গুরুত্ব পায়নি| রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে সরিয়ে রেখে একটি সম্পূর্ণ নতুন ধরনের দেশপ্রেমের খোঁজে ছিলেন যেখানে ভূ-খণ্ড, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষ, সাংস্কৃতিক ভিন্নতা সর্বোপরি মানুষের বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে| বিভিন্ন বিষয়ে মতদ্বৈধতা থাকলেও তাঁর এই মতের সমর্থক ছিলেন মহাত্মা গান্ধী| তিনি বিশ্বাস করতেন যে, ভারতের সংহতির ভিত্তি প্রধানত মধ্যযুগের দর্শন, ধ্রুপদী যুগের নয়| উনিশ শতকের সংস্কারবাদী রামমোহন রায় প্রমুখ যারা ধর্মীয় অনুশাসনের পুনর্জাগরণ প্রত্যাশা করেছিলেন তিনি তার সাথে একমত ছিলেন না| গান্ধী সবসময় জাতীয়তাবাদকে দেখতেন ন্যায়বিচার ও সমতার সর্বজনীন সংগ্রাম হিসেবে এবং সুস্পষ্টভাবে বলতে চেয়েছেন, সশস্ত্র জাতীয়তাবাদী আন্দোলন হলো সাম্রাজ্যবাদেরই আরেক নাম| তাই তিনি অহিংস আন্দোলনের পক্ষে ছিলেন|

জার্মান-আমেরিকান দার্শনিক হানা আরেন্ট (১৯০৬-১৯৭৫) মনে করেন, জাতীয়তাবাদ জাতির কাঠামোর মধ্যে একটি ছদ্মসম্প্রদায় (pseudocommunity) গড়ে তোলে| চীনা বংশোদ্ভূত আইরিশ রাষ্ট্রবিজ্ঞানী বেনেডিক্ট অ্যান্ডারসন (১৯৩৬-২০১৫) একই সুরে সুর মিলিয়ে তাকে কাল্পনিক সম্প্রদায় (Imaginary community) বলেছেন| কিন্তু দেশপ্রেম দেশের সমস্ত মানুষকে মর্যাদা ও স্বীকৃতি দেয়| জাতীয়তাবাদের মতো দেশপ্রেম কখনো মানুষের মাঝে আদর্শিক পার্থক্য খুঁজে বেড়ায় না| এই দুই রাষ্ট্রচিন্তাবিদ যখন এই কথাগুলো বলছেন, তার অনেক আগেই রবীন্দ্রনাথ এই দুয়ের পার্থক্য সুস্পষ্টভাবে নিরুপন করে গেছেন| জাতিরাষ্ট্রের আরেকটি ক্ষতিকারক দিক হলো— এরা বিশ্বে ক্ষমতার খেলা খেলতে চায় এবং ক্ষুদ্র জাতিরাষ্ট্র বা ক্ষুদ্র জাতিসত্তার স্বাধীনতা হরণ করে| তবে দক্ষিণ এশীয় জনগণ, যারা জাতিসত্তা ও সাম্প্রদায়িক পরিচয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করতে পারেন না, তাদের মাঝে জাতীয়তা অপেক্ষা সাম্প্রদায়িকতার অনুভূতি অনেক বেশি তীব্র| এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলে দীর্ঘকাল থেকেই তারা সহিংসতার পথে হাঁটছে|

ব্রিটিশ-চেক দার্শনিক আর্নেস্ট গেলনার (১৯২৫-১৯৯৫) মনে করেন, জাতীয়তাবাদের বৈশিষ্ট্য খোঁজার জন্য কাউকে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন নেই কেননা এর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নেই, তা সর্বত্র একই রকমের| স্টানলি জোন্স (১৮৮৪-১৯৭৩) একজন স্বপ্নদর্শী ও মহাত্মা গান্ধীর খুব ঘনিষ্ঠ তাত্ত্বিক| তিনি মনে করতেন, বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় রকমের হুমকি হলো আধুনিক জাতীয়তাবাদের উত্থান যা দেশপ্রেম নামক মহৎ সংবেদনশীলতাকে বদলে আধুনিক বিশ্বের চরম শত্রুতে পরিণত করেছে| জাতীয়তাবাদের অনুভূতি মানুষকে অপরাধ করতে প্ররোচিত করে অন্যথায় দেশপ্রেমিক হলে তারা তা করতো না|

প্রাচ্য-প্রতীচ্য বিতর্ক ও সংস্কৃতির মাঝে জাতীয়তাবাদকে টেনে আনা হলেও রবীন্দ্রনাথ সম্পূর্ণ ভিন্ন অবস্থান গ্রহণ করেছেন| রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবনার আদলটি অন্যদের থেকে আলাদা| প্রতীচ্যের মূলচেতনা ও প্রতীচ্যের জাতীয়তাবাদী ভাবনার মাঝে তিনি পার্থক্য দেখতে পেতেন| প্রতীচ্যের চেতনা মুক্তচিন্তা বা স্বাধীনতার ওপর প্রতিষ্ঠিত হলেও তাদের জাতীয়তাবাদী ভাবনা অন্যদের নিয়ন্ত্রণ বা পরাধীন রাখাতে উৎসাহী ছিল| একইভাবে ‘আধুনিক’ ও ‘ইউরোপীয়’র মাঝেও তিনি পার্থক্য দেখতে পেতেন| জাতীয়তাবাদ, তাঁর মতে একটি ˆচতন্যনাশক বিষয় যা মানুষের অনুভূতিকে ভোঁতা করে দিয়ে পরিশেষে উগ্রতার দিকে টেনে নিয়ে| জাতীয়তাবাদী চেতনার গঠনমূলক দিক হতে পারে নিজস্ব সংস্কৃতির প্রতি নতুন করে আবেগ জাগিয়ে তোলা ও অনুভূতিশীল হওয়া| পাশ্চাত্য সংস্কৃতির ঢালাও বিরোধিতা ও বিদ্বেষ প্রদর্শন তিনি পছন্দ করেন নি| পূর্ব-পশ্চিমের সাংস্কৃতিক দ্বন্দ্ব তাঁর কাছে গ্রহণযোগ্য ছিল না| স্বকীয় ˆবশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই তিনি পরিবর্তনকে স্বাগত জানানোর পক্ষে ছিলেন| তাঁর বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে এইসব মানবিক ভাবনাই ছিল চালিকাশক্তি|

ইংরেজ ঔপনিবেশিক ভারতে ইয়োরোপীয় আধুনিকতার যে চর্চা করে আসছিল তার সাথে ভারতীয় ঐতিহ্য, ধর্মীয় আদর্শ, সম্প্রদায়সমূহের আচার, বস্তুতান্ত্রিক অভাব, অবকাঠামো ও শিক্ষাগত সমস্যার দ্বন্দ্ব তৈরি হয়েছিল| সেই দূরত্ব ইংরেজরা নানাভাবে বাড়িয়ে তুললে তার প্রতিবাদ স্বরূপ একটি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে| রবীন্দ্রনাথ মনে করতেন, সাংস্কৃতিক পুনর্জাগরণের লক্ষ্যে একটি জাতীয় আদর্শ নির্মাণ উগ্র জাতীয়তাবাদকে অতিক্রম করতে সক্ষম হবে| সেই সময়কার বাংলার রাজধানী কলকাতা ছিল স্থানিক-বৈশ্বিক, ঐতিহ্যবাহী-আধুনিক, ঔপনিবেশিক-স্বাদেশিক, জাতীয়-আন্তর্জাতিক ভাবাদর্শ, বৈশিষ্ট্য, মতবাদ ইত্যাদি ধারণের আদর্শ এক স্থান| এখানে মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ সম্পূর্ণ একটি বিপরীত দৃষ্টান্ত রেখেছিলেন| তাঁর আন্তর্জাতিক পরিচিতি নিজস্ব একক অবস্থান ঘোষণায় সাহস যুগিয়েছে| অনেকের মতো তিনিও মনে করতেন, আধুনিকতা বৈশ্বিকভাবে একটি ‘কাল্পনিক সম্প্রদায়’ গঠন করতে সক্ষম হয়েছে যারা একে অপরকে ব্যক্তিগতভাবে জানেন না, তবে একই আদর্শ লালন করেন| আদর্শ বিনিময়ের ভেতর দিয়ে তারা কেন্দ্র ও প্রান্তের সাথে একটি যোগসূত্র নির্মাণে সক্ষম|

সংস্কৃতির গ্রহণ-বর্জনের ক্ষেত্রে জাতীয়তাবাদী অনুভূতিকে চাপিয়ে দিয়ে নানাবিধ বিতর্ক তৈরি করা হয়| উগ্র মানসিকতা তার অনেক বিস্তৃতি ঘটায়| প্রাচ্যের সাথে প্রতীচ্যের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সংমিশ্রণকে তিনি দূষণীয় মনে করতেন না| কিন্তু এক্ষেত্রে তাঁর মূল সমস্য ছিল সামাজিক আধুনিকায়ন যার সাথে শিক্ষার গুণগত মান, বিজ্ঞানমনস্কতা ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ইত্যাদি জড়িত ছিল| কিন্তু সব ছাপিয়ে জাতীয়তাবাদী রাজনৈতিক ভাবনা প্রবল হয়ে ওঠায় সংস্কৃতির প্রশ্নে গ্রহণ-বর্জনের সীমানা নির্ধারিত হওয়ার আগেই ঢালাও বর্জনের পক্ষে চাপ তৈরি হতে থাকে| তবে রবীন্দ্রনাথ পাশ্চাত্যের নকলনবিশিকে আধুনিকতা বলেননি| ভারতীয় বৈশিষ্ট্যের নতুন নির্মাণকে তিনি গুরুত্ব দিয়েছেন| তিনি মনে করতেন যে একটি জাতিসত্তার নিজস্ব একটি চেতনালোক ও চর্চিত বৈশিষ্ট্য থাকে যার সাথে সমসাময়িক কালে নতুন বৈশিষ্ট্যের সমন্বয় সাধন করতে হয়|

রবীন্দ্রনাথ মনে করতেন ভারত এক জাতিরাষ্ট্র নয়, ভারত বহু সম্প্রদায়ের দেশ| সেখানে জাতীয়তাবাদ অপেক্ষা দেশপ্রেমের গুরুত্ব অনেক বেশি| আবার দেশপ্রেম সম্পর্কেও তিনি আনন্দমোহন বসুকে লিখেছেন, ‘দেশপ্রেম আমাদের চূড়ান্ত আধ্যাত্মিক আশ্রয় নয়| আমি হীরার মূল্য দিয়ে কাঁচ ক্রয় করব না| যতদিন বেঁচে আছি মানবতার উপর দেশপ্রেমকে ছড়ি ঘোরাতে দেব না| জাতীয়তাবাদ হলো বিশাল এক হুমকি| এটাই বছরের পর বছর ধরে ভারতের সমস্যার মূল কারণ|’ যার অর্থ তিনি জাতীয়তাবাদের ওপর দেশপ্রেম আর দেশপ্রেমের ওপরে মানবতাকে স্থান দিয়েছেন এবং আধুনিক বিশ্বে তা-ই হওয়ার কথা|

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দেশপ্রেম ও জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত