সংবাদ

নবীগঞ্জের হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ৭ মে ২০২৬, ০২:০০ পিএম

নবীগঞ্জের হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় লোকজনের মরদেহ উদ্ধার কার্যক্রম। ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওর থেকে আব্দুর রউফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ০৫ মে (মঙ্গলবার) সকাল থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (০৭ মে) সকালে হাওরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। পরে বিষয়টি প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে উদ্ধার অভিযান শুরু হয়। টানা ২ দিন অনুসন্ধানের পর বৃহস্পতিবার (০৭ মে) সকালে স্থানীয় লোকজন হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আব্দুর রউফের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, হাওর এলাকায় চলাচলের সময় অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নবীগঞ্জের হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওর থেকে আব্দুর রউফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ০৫ মে (মঙ্গলবার) সকাল থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (০৭ মে) সকালে হাওরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। পরে বিষয়টি প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে উদ্ধার অভিযান শুরু হয়। টানা ২ দিন অনুসন্ধানের পর বৃহস্পতিবার (০৭ মে) সকালে স্থানীয় লোকজন হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আব্দুর রউফের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, হাওর এলাকায় চলাচলের সময় অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত