নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭মে) কালিবাড়িস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ট্রাফিক পয়েন্টে মানব চেইন, বেলুন উড্ডয়নসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ৯টায় জাতীয় ও দলীয় উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ জেলা ক্রিসেন্ট-এর সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মোঃ মইনুদ্দিন আহমদ এক্সিকিউটিভ কমিটি ও আজীবন সদস্যদের নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শহরের ট্রাফিক পয়েন্টে বেলুন উড্ডয়ন এবং সকলের অংশগ্রহণে প্রতীকী সারিবদ্ধ ভাবে অবস্থান "United in Humanity" পালিত হয়।
অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট-এর সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মোঃ মইনুদ্দিন আহমদ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটি এক্সিকিউটিভ কমিটির সদস্য ডাক্তার সৈয়দ মোনাওয়ার আলী, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট শামসুর রহমান, অ্যাডভোকেট আনিসু্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, আশরাফ হোসেন লিটন, আব্দুস সাত্তার মোঃ মামুন ও ইউনিট অফিসার কণিকা তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের যুব প্রধান প্রিয়াস শ্যাম প্রীতম, উপ যুব প্রধান তানভির আহমেদ রাসেল, আজীবন সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবি সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালিত হয়ে আসছে। তবে এ বছর কেন্দ্রীয় সিদ্ধান্তে সারা বাংলাদেশে একদিন আগে অর্থাৎ ৭ মে দিবসটি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন