মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় কালকিনি থানা পুলিশ ও র্যাব-৪, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকার যৌথ অভিযানে একাধিক হত্যা ও চাঞ্চল্যকর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফয়সাল তালুকদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগরীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার কালাই সরদারের চর এলাকার বজলু তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদারের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি মোট ৭টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং আরও ১২টি মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ছিলেন।
তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, মারধর, অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, সরকারি কাজে বাধা ও নারী নির্যাতনের অভিযোগ। অধিকাংশ মামলাই মাদারীপুরের কালকিনি থানায় দায়ের করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান , দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে ঢাকার কাফরুল এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে ।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন