নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব গ্রামে বৃহস্পতিবার(৭মে) সকাল সাড়ে ১১টায় বেলাবো শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া(২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ নিহত আপন একই উপজেলার বাজনাব গালর্স স্কুল সংলগ্ন গ্রামের মোস্তু মিয়ার ছেলে।
তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। তার পরিবারের দাবি আপনকে অন্য কোথাও হত্যা লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বেলাব থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
নিহতের বাবা মোস্তু মিয়া জানান,রাতে এশারের নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।পরদিন সকালে খবর পায় তার লাশ ধানের জমিতে পড়ে আছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ নাসির উদ্দীন বলেন,খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন