সংবাদ

বাজারে এলো সোনারগাঁয়ের সুস্বাদু লিচু

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:১৬ পিএম

বাজারে এলো সোনারগাঁয়ের সুস্বাদু লিচু
সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সুস্বাদু ও রসালো লিচু বাজারে উঠতে শুরু করেছে। নির্ধারিত সময়েই ফল পাকতে শুরু করায় বাগানমালিক ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় এবার ফলন কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা, কাঁচপুর ও বৈদ্যেরবাজার এলাকা ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে কদমি ও দেশি ছোট জাতের (পাতি) লিচু পাওয়া যাচ্ছে। বোম্বাই, এলাচি ও মোজাফফরপুরীসহ অন্যান্য জাতের লিচু বাজারে আসতে আরও কয়েক দিন সময় লাগবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অন্য এলাকার লিচুর তুলনায় সোনারগাঁয়ের লিচুর স্বাদ ও ঘ্রাণ অতুলনীয় হওয়ায় এর চাহিদা ও দাম সব সময় বেশি থাকে। বর্তমানে দেশি পাতি লিচু প্রতি শ ২০০ থেকে ২৫০ টাকা এবং কদমি ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোম্বাই বা চায়না-৩ লিচু বাজারে এলে প্রতি শ ৮০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হতে পারে।

ব্যবসায়ীরা আরও জানান, এবার সময়মতো বৃষ্টি না হওয়ায় এবং অতিরিক্ত খরায় লিচুর অনেক মুকুল ও গুটি ঝরে গেছে। এতে গত বছরের তুলনায় ফলন কমেছে।

দিঘীরপাড়, চিলারবাগ, হাড়িয়া ও গাবতলী এলাকার বাগানমালিকদের মতে, সোনারগাঁয়ে ছোট-বড় মিলিয়ে প্রায় তিন শতাধিক লিচু বাগান রয়েছে। বৃষ্টি না হওয়ায় এবার ফলন যেমন কম, তেমনি আকারের ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়েছে।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, সোনারগাঁয়ের মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য খুবই উপযোগী। এবার উপজেলায় প্রায় ১০০ থেকে ১০৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। অনুকূল পরিবেশ পাওয়ায় এখানকার চাষিরা দিন দিন লিচু চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বাজারে এলো সোনারগাঁয়ের সুস্বাদু লিচু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত