নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই রাতেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা করেন।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে স্কুল থেকে টিফিনের বিরতিতে বাড়ি ফিরছিল ওই শিশু। পথে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন আব্দুর রাজ্জাক। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি গ্রাম্য সালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। তবে ন্যায়বিচারের আশায় বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবার থানায় মামলা করে।
ভুক্তভোগীর মা বলেন, "আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু মেয়ের ওপর হওয়া অন্যায়ের বিচার চাই। ওই নরপশু যেন কঠিন শাস্তি পায়।"
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন