সংবাদ

লৌহজংয়ে বালু উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৭:৫০ পিএম

লৌহজংয়ে বালু উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ
লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশের একটি দৃশ্য। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডহরী-তালতলা খালে নিষিদ্ধ বাল্কহেড থেকে চাঁদাবাজি এবং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার খেতেরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, গত ১০ বছর ধরে পদ্মা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে লৌহজংয়ের বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের শিকার হয়েছে। তারা অভিযোগ করেন, ডহরী-তালতলা খালে অবৈধ চাঁদাবাজির মাধ্যমে নিষিদ্ধ বাল্কহেড চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বালু উত্তোলন বা চাঁদাবাজির সঙ্গে বিএনপি বা এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী, এমনকি তাদের আত্মীয়স্বজন জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এম. শুভ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ অভি ও ইউনিয়ন বিএনপি নেতা আলী আহমেদ বেপারী।

সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে ডহরী-তালতলা খালে চাঁদাবাজি ও নিষিদ্ধ বাল্কহেড চলাচল নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

লৌহজংয়ে বালু উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত