সংবাদ

পিছিয়েছে ‘টক্সিক’র মুক্তির সময়

বিনোদন ডেক্স
বিনোদন ডেক্স
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:২৮ পিএম

পিছিয়েছে ‘টক্সিক’র মুক্তির সময়

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির তারিখ আবারও পিছিয়ে গেল। এটি নিয়ে তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো ছবিটির মুক্তির সময়সূচি, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্মাতা ও প্রযোজনা সংস্থা।

জানা গেছে, বিশ্বব্যাপী বড় পরিসরের ডিস্ট্রিবিউশন এবং কৌশলগত পার্টনারশিপ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সিনেমাটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস।

নির্মাতাদের মতে, আন্তর্জাতিক বাজারে ‘টক্সিক’-এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তাই তড়িঘড়ি মুক্তির পরিবর্তে সঠিক পরিকল্পনায় বিশ্বব্যাপী উপস্থাপনের লক্ষ্যেই সময় নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন যশ। তিনি জানান, সম্প্রতি একটি আন্তর্জাতিক ইভেন্টে সিনেমাটি প্রদর্শনের পর বিশ্বজুড়ে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাই সিনেমার গুণগত মান ও গ্লোবাল রিলিজ স্ট্র্যাটেজি বিবেচনায় রেখে মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

তার ভাষায়, “ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে আমার দায়িত্ব সিনেমার মান বজায় রেখে সেটিকে সঠিকভাবে বিশ্বের সামনে তুলে ধরা।” এর আগে প্রথমে ১৯ মার্চ মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তীতে অন্যান্য কৌশলগত কারণে একাধিকবার মুক্তির সময় পরিবর্তন করা হয়েছে।

পরিচালক গীতু মোহনদাস নির্মিত এই সিনেমায় যশের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদবানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই চলচ্চিত্রটি পরবর্তীতে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় ডাব করে বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শুরু থেকেই ‘টক্সিক’ বিতর্কের মুখে রয়েছে।

টিজার প্রকাশের পর ‘অশ্লীলতা’ এবং ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’-এর অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এমনকি নারী কমিশনের পক্ষ থেকেও কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানানো হয়। যদিও ড. জয়মালা দর্শকদের টিজার দেখে চূড়ান্ত সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক মুক্তির বড় পরিকল্পনা ও চলমান বিতর্ক—এই দুইয়ের মাঝেই আবারও পিছিয়ে গেল ‘টক্সিক’-এর মুক্তি। এখন দর্শকদের অপেক্ষা নতুন ঘোষিত তারিখের দিকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

পিছিয়েছে ‘টক্সিক’র মুক্তির সময়

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত