সংবাদ

রাজনীতি মানে ভাওতাবাজি নয়, মানুষের কল্যাণ

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৪ এএম

রাজনীতি মানে ভাওতাবাজি নয়, মানুষের কল্যাণ
নাসিরনগরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চেক বিতরণ করছেন প্রধান অতিথি। ছবি : সংবাদ

কৃষকের উন্নয়ন ও কৃষি খাতের সমৃদ্ধি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “এদেশের ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আমি নিজেও একজন কৃষক। জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই কৃষিবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। আমাদের নেতা তারেক রহমান প্রমাণ করেছেন, রাজনীতি মানে ভাওতাবাজি নয়, বরং মানুষের জন্য কাজ করা।”

শনিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা এবং ফসল হারিয়ে মৃত কৃষক আহাদ মিয়ার পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের ভাগ্য পরিবর্তনে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে কৃষকদের ঋণ মওকুফ করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ‘৩১ দফা’র মূল লক্ষ্যই হলো কৃষকের স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, “আমরা কর্মে বিশ্বাস করি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই ফ্যামিলি কার্ড চালু ও কৃষি ঋণ মওকুফের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান এবং কৃষি সম্প্রসারণ উপপরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

রাজনীতি মানে ভাওতাবাজি নয়, মানুষের কল্যাণ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত