সংবাদ

ফরিদপুরে ‘রক্তভর্তি সিরিঞ্জ’ ঠেকিয়ে ছিনতাই, ‘তুফান’ গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৫৮ এএম

ফরিদপুরে ‘রক্তভর্তি সিরিঞ্জ’ ঠেকিয়ে ছিনতাই, ‘তুফান’ গ্রেপ্তার
ফরিদপুর শহরে দীর্ঘদিনের সিরিঞ্জ আতঙ্কের হোতা এখন শ্রীঘরে। ছবি : সংবাদ

ফরিদপুর শহরের পথচারীদের কাছে দীর্ঘদিনের এক আতঙ্কের নাম ছিল ‘তুফান’ (৩৫)। শরীরে রক্তভর্তি সিরিঞ্জ ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিনব কায়দায় ছিনতাই করতেন তিনি। অবশেষে গতকাল শনিবার (৯ মে) দুপুরে শহরের আলীপুর ব্রিজ এলাকা থেকে তুফানকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তুফান শহরের আলীপুর এলাকার বাসিন্দা। তিনি মূলত মাদকাসক্ত। নেশার টাকার জোগাড় করতে শহরের নির্জন এলাকায় পথচারীদের গতিরোধ করাই ছিল তার কাজ। এ সময় তার হাতে থাকত রক্তভর্তি সিরিঞ্জ। ‘টাকা না দিলে বিষাক্ত রক্ত শরীরে ঢুকিয়ে দেব’ এমন হুমকিতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ সর্বস্ব দিয়ে দিতে বাধ্য হতো।

শুক্রবার (৮ মে) রাতে এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন স্থানীয় সাংবাদিক শ্রাবণ হাসান। ইজিবাইক থেকে নামার পর তাকে সিরিঞ্জ ঠেকিয়ে দুই দফায় টাকা হাতিয়ে নেন তুফান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের দেওয়া পোস্টের পর বিষয়টি নিয়ে শহরে তোলপাড় শুরু হয়। অনেকেই জানান, সামাজিক মর্যাদা ও আতঙ্কের কারণে এতদিন তারা মুখ খোলেননি।

শনিবার দুপুরে আবারও ছিনতাইয়ের চেষ্টা করলে আলীপুর ব্রিজ এলাকায় জনতা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার তুফানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহরে ছিনতাই ও মাদক দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

ফরিদপুরে ‘রক্তভর্তি সিরিঞ্জ’ ঠেকিয়ে ছিনতাই, ‘তুফান’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ফরিদপুর শহরের পথচারীদের কাছে দীর্ঘদিনের এক আতঙ্কের নাম ছিল ‘তুফান’ (৩৫)। শরীরে রক্তভর্তি সিরিঞ্জ ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিনব কায়দায় ছিনতাই করতেন তিনি। অবশেষে গতকাল শনিবার (৯ মে) দুপুরে শহরের আলীপুর ব্রিজ এলাকা থেকে তুফানকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তুফান শহরের আলীপুর এলাকার বাসিন্দা। তিনি মূলত মাদকাসক্ত। নেশার টাকার জোগাড় করতে শহরের নির্জন এলাকায় পথচারীদের গতিরোধ করাই ছিল তার কাজ। এ সময় তার হাতে থাকত রক্তভর্তি সিরিঞ্জ। ‘টাকা না দিলে বিষাক্ত রক্ত শরীরে ঢুকিয়ে দেব’ এমন হুমকিতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ সর্বস্ব দিয়ে দিতে বাধ্য হতো।

শুক্রবার (৮ মে) রাতে এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন স্থানীয় সাংবাদিক শ্রাবণ হাসান। ইজিবাইক থেকে নামার পর তাকে সিরিঞ্জ ঠেকিয়ে দুই দফায় টাকা হাতিয়ে নেন তুফান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের দেওয়া পোস্টের পর বিষয়টি নিয়ে শহরে তোলপাড় শুরু হয়। অনেকেই জানান, সামাজিক মর্যাদা ও আতঙ্কের কারণে এতদিন তারা মুখ খোলেননি।

শনিবার দুপুরে আবারও ছিনতাইয়ের চেষ্টা করলে আলীপুর ব্রিজ এলাকায় জনতা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার তুফানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহরে ছিনতাই ও মাদক দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত