সংবাদ

নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৩৯ এএম

নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বিজয়ীদের উল্লাস। ছবি : সংবাদ

নওগাঁয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে জেলা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও সনদপত্র তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

শনিবার সকাল থেকেই জেলা স্টেডিয়ামে ৮ টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ফলাফলে দেখা যায়, বালকদের কাবাডিতে পোরশা উপজেলা চ্যাম্পিয়ন ও সাপাহার রানার্সআপ হয়েছে। বালিকাদের কাবাডিতে মান্দাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ সদর উপজেলা। ফুটবলে বালকদের ইভেন্টে সদর উপজেলা ও বালিকাদের ইভেন্টে ধামইরহাট উপজেলা শিরোপা জিতেছে। এ ছাড়া ক্রিকেটে বালকদের ইভেন্টে মান্দা ও বালিকাদের ইভেন্টে পত্নীতলা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি এম এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানান, ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট- এই ৮ টি ইভেন্টে জেলার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নিয়েছে। জেলা পর্যায়ে বিজয়ীরা পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত