দীর্ঘ ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার ও সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জিয়াউদ্দিন মিষ্টারের নেতৃত্বাধীন প্যানেল ২৭টি পদের মধ্যে ১৮টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, পিপুলের নেতৃত্বাধীন প্যানেল পেয়েছে ৯টি পদ।
শনিবার (৯ মে) ফেনী সেন্ট্রাল হাইস্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ১,৮৬০ জন ভোটারের মধ্যে ১,৬৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা ও ফেনী সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. জহির উদ্দিন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে মাছ প্রতীকে ৮৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আপন ছোট ভাই নাসির উদ্দিন আহমেদ মিলন ছাতা প্রতীকে পেয়েছেন ৬৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান পিপুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হারুন মাছ প্রতীকে পেয়েছেন ৭৩৮ ভোট।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে আশরাফুল হায়দার রিংকু, আবুল কালাম আজাদ ভূঁইয়া ও দিদারুল আলম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরিদুল ইসলাম রাহাত ও জিয়াউদ্দিন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন হেলাল ও কোষাধ্যক্ষ পদে মজিবুল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী মডেল থানার পুলিশের একটি দল মোতায়েন ছিল। কেন্দ্রের প্রতিটি বুথে ছিল সিসি ক্যামেরা ও আধুনিক সুযোগ-সুবিধা। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফলাফল ঘোষণার পর শহরে বিজয় মিছিল বের করেন নবনির্বাচিত প্রার্থীরা।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন