নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রাইভেট কারটি নজিপুর থেকে ধামইরহাটের দিকে যাচ্ছিল। পথে আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির ভেতরে থাকা দুই আরোহী আটকা পড়েন এবং গুরুতর আহত হন।
খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। এরপর তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অপু বর্মন ২ জনকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন